WGP Mini UPS for Router, Onu, CC Camera 5V 9V 12V Output
You save ৳200 on this item
Use for Router, Onu and CC camera power
Up to 7 to 8 hours router and onu backup
Protect from over charge & over discharge
3 Output port with 5V, 9V, 12V Output
Warranty: 1 Year Brand Warranty
WGP Mini UPS কি? লোডশেডিং এর সময় রাউটার, অনু এবং সিসি ক্যামেরা চালু রাখার জন্য সাধারণত মিনি ইউপিএস ব্যবহার করা হয়। কারন কারেন্ট না থাকলেও এই মিনি ইউপিএস আপনার উক্ত ডিভাইসগুলোতে কমপক্ষে 5-7 ঘন্টা ব্যাকআপ পাবেন। ফলে আপনার লাইনে ইন্টারনেট পাবেন। এই ইউপিএস দিয়ে লোডশেডিং এর সময় সিসি ক্যামেরাও অন রাখতে পারবেন।
ব্যাকাপ টাইমঃ অনেকেই জানতে চান এই প্রডাক্টে কতক্ষন ব্যাকআপ পাবেন? কতক্ষন ব্যাকআপ পাবেন সেটা নির্ভর করবে আপনার ব্যবহৃত ডিভাইস কতটুকু কারেন্ট খরচ করবে তার উপর। কোন কোন রাউটার বা অনু 1.5 এম্পিয়ার কারেন্ট খরচ করে, আবার কোনটা 1 এম্পিয়ার আবার কোনটা হাফ এম্পিয়ার বিদ্যুৎ খরচ করে। সুতরাং যার ডিভাইস বেশী বিদ্যু’ খরচ করবে তিনি ব্যাকআপ কম পাবেন আবার যার ডিভাইস কম বিদ্যুৎ খরচ করবে তিনি বেশি সময় ব্যাক আপ পাবেন। এই কারেন্ট কম বেশি খরচের কারনেই অনেকে ৫-৬ ঘন্টা ব্যাক আপ পায় আবার অনেকে ১০-১২ ঘন্টা ব্যাকআপ পায়। তারপর আপনার রাউটার থেকে কতজন ইউজার কানেক্ট আছে সেটার উপর নির্ভর করেও ব্যাকআপ কম বেশি হয়।
চার্জার ব্যবহারের নির্দেশনাঃ ম্যানুফ্যাকচার কোম্পানী ইউপিএস সাথে কোন চার্জার দেয় না। Mini UPS চার্জ দেওয়ার জন্য12V 2A থেকে 3A পর্যন্ত ভাল মানের চার্জার ব্যবহার করতে হবে। কত এ্যাম্পিয়ারের চার্জার লাগবে তা নির্ভর করবে আপনার ডিভাইসের লোডের উপর। অনেকে প্রশ্ন করেন, রাউটার/ONU এর চার্জার (12V 0.5A বা 1A) দিয়ে চালানো যাবে কিনা। উত্তর হলো – না, এটি যথেষ্ট নয়। কারণ এই চার্জার দিয়ে একসাথে লোড চালানো ও UPS চার্জ করা সম্ভব না। কম ভোল্ট বা কম অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করলে ২-৩ মাসের মধ্যে UPS-এর ব্যাকআপ টাইম কমে যাবে এবং ব্যাটারিও নষ্ট হতে পারে। UPS-এর ওয়ারেন্টি চার্জারের উপর নির্ভর করে। তাই সঠিক ভোল্ট ও অ্যাম্পিয়ারযুক্ত ভাল মানের চার্জার (মূল্য ৩০০-৪০০ টাকার মধ্যে) ব্যবহার করুন। খুব সস্তা চার্জার কিনলে, চার্জারের গায়ে লিখা অনুযায়ী ভোল্টেজ/কারেন্ট সঠিক পাবেন না, যা UPS-এর ক্ষতি করতে পারে। ভাল মানের চার্জার ব্যবহার করলে আমাদের UPS দিয়ে ২-৩ বছর পর্যন্ত ভালো সার্ভিস পাওয়া সম্ভব। যার কারনে আমরা নিজেরা সোর্সিং করে কম দামে ভাল মানের কিছু চার্জার আমাদের স্টোরে এড করেছি। চার্জার প্রয়োজন হলে আমাদের স্টোর থেকে চার্জার নিতে পারেন। ⚠ চার্জারে কোন ওয়ারেন্টি নেই।
ব্যবহারবিধিঃ ইউপিএস হাতে পাওয়ার পর প্রথমে ফুল চার্জ দিয়ে নিবেন। এই মিনি ইউপিএস সিস্টেম ই হচ্ছে সব সময় চার্জে লাগিয়ে রাখবেন। কোন ঝুকি নেই, ভয় নেই বা ব্যাটারি ফুলে যাওয়ার কোন সম্ভাবনাও নেই।
ওয়ারেন্টি পলিসিঃ আমাদের WGP Mini UPS-এর সাথে ১ বছরের ওয়ারেন্টি থাকছে, তবে এর সঠিক সুবিধা পেতে হলে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য: যদি প্রোডাক্টে ম্যানুফ্যাকচারিং ত্রুটি থাকে। যদি ঠিকঠাক ব্যবহারের পরও ব্যাকআপ সময় আশানুরূপ না হয়(সঠিক চার্জার ব্যবহারের শর্তে)। যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়: ভুলভাবে কানেকশন দিলে বা অপব্যবহার করলে। বাজারের সস্তা লোকাল চার্জার ব্যবহার করলে, আপনার ভুলে বা অসাবধানতায় ডিভাইস নষ্ট হলে।
⚠ ওয়ারেন্টি শুধু UPS ডিভাইসের জন্য, চার্জার, এক্সেসরিজের জন্য নয়।
WGP Mini UPS Packaging List
UPS = 1 pcs
DC cable to DC Cable = 1 Pcs
Y Type DC cable = 1 Pcs
DC Connector = 1 Pcs
User Manual
প্রশ্নঃ আমি কোন মডেলের ইউপিএস অর্ডার করব?
উত্তর: সাধারনত আপনার রাউটার এবং ONU যদি 12V 12V, 12V 9V, বা 9V 9V ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে আপনি WGP Mini UPS ব্যবহার করতে পারেন। এই ইউপিএসের বিশেষ সুবিধা হচ্ছে—এতে রয়েছে একটি Y-Cable, যার মাধ্যমে একটি আউটপুট পোর্ট থেকেই একই ভোল্টেজের দুটি ডিভাইস চালানো সম্ভব।
Y-Cable এর কাজ:
Y-Cable মূলত ইউপিএসের একটি আউটপুট পোর্টকে ডুয়াল কানেকশনে রূপান্তর করে, যার ফলে আপনি একই ভোল্টেজের দুটি ডিভাইস একসাথে চালাতে পারেন (যেমন: রাউটার ও ONU)।
⚠️ তবে খেয়াল রাখবেন:
WGP Mini UPS সর্বোচ্চ 25Watt পর্যন্ত আউটপুট দিতে সক্ষম। তাই আপনি যখন Y-Cable ব্যবহার করবেন, তখন নিশ্চিত হতে হবে—আপনার দুইটি ডিভাইসের মোট পাওয়ার চাহিদা যেন 25Watt-এর বেশি না হয়।
একটি সহজ উদাহরণ:
রাউটার: 12V, 1.5A → 12V × 1.5A = 18Watt
ONU: 12V, 0.5A → 12V × 0.5A = 6Watt
মোট: 18Watt + 6Watt = 24Watt
এই অবস্থায় আপনি শুধুমাত্র একটি আউটপুট পোর্ট দিয়ে Y-Cable ব্যবহার করে এই দুইটি ডিভাইস চালাতে পারবেন। কিন্তু ইউপিএস-এর অন্যান্য আউটপুট পোর্টগুলো তখন ব্যবহার না করাই ভালো, কারণ ইউপিএসের সর্বোচ্চ ক্ষমতা তখন পূর্ণভাবে ব্যবহার হয়ে যাচ্ছে।
অন্যান্য ইউপিএস ব্যবহারের ক্ষেত্রে:
যদি আপনি অন্য কোনো ইউপিএস ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই ইউপিএসটির Maximum Output Watt যাচাই করে নিন এবং সেই অনুযায়ী ডিভাইস কানেকশন করুন। এটি আপনার ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করবে এবং ইউপিএসের স্থায়িত্ব বাড়াবে।
প্রয়োজনে আপনি আপনার রাউটার ও ONU-এর ভোল্টেজ ও অ্যাম্পিয়ার জানিয়ে দিলে, আমরা আপনার জন্য সঠিক ইউপিএস মডেল রিকমেন্ড করতে পারি।
আপনার ডিভাইস সচল রাখার জন্য সঠিক ইউপিএস নির্বাচন করুন, নিরবিচারে সংযোগ উপভোগ করুন।
প্রশ্নঃ আমার রাউটার অনু কোনটা কত ভোল্ট বুঝব কিভাবে?
উত্তরঃ রাউটার এবং অনুর পিছনে ভোল্ট লেখা থাকে। সেটা ভাল মত চেক করুন। অথবা রাউটার এবং অনুর এডাপ্টারেও ভোল্ট লেখা থাকে। সুতরাং এডাপ্টারও চেক করতে পারেন।
Specification:
Product name:
MINI DC UPS
Product model:
WGP103E
Input voltage:
12V 2A-3A
Charge current:
0.6~0.8A
Input Features:
DC
Output voltage current:
5V2A / 9V1A / 12V1A
Charging time:
5~7H
Working temperature:
0℃~45℃
Output Power:
7.5W-25W
Battery capacity:
8000 mAh
Protection type:
Overcurrent protection, short circuit protection
Switch mode:
Click to start, double click to shut down
Single cell capacity:
3.7V2000mAh
UPS Size:
116*73*24 mm
Cell quantity:
4 PCS
UPS Net Weight:
260g
Cell type:
18650
Total Gross Weight:
354g


⚠ Warning:
1. Equipment voltage must matching with UPS voltage.
2. Avoid dropping the product.
3. Keep the UPS away from heating source, water and fire.
4. Do not disassemble the UPS or other components.
5. Please read the user manual carefully before using, the incorrect operation will damage the product.
6. Keep it away from children.
Warranty Policy EN: To ensure proper functionality, always use the recommended charger for the Mini UPS with the correct voltage and ampere rating. Using any local or substandard charger will void the warranty. The recommended charger specification is 12V with 2 to 3 Amps of good quality, as per the UPS requirements. The warranty will not be provided in case of incorrect connections or improper usage. Warranty services are applicable only to the UPS device itself. Accessories are not covered under the warranty. Chargers come with a 6-month warranty. If the product package is opened, returns will not be accepted. In case of any issues, you are eligible to claim the warranty. Service Center: Suite #1314, Shah Ali Plaza, Mirpur 10, Dhaka 1216 Contact: +8809611373326
- SKU
- jmnv4416
- Brand
- WGP
- Category
- Network Gadgets
Here is how delivery and returns work at Gloris BD.
Delivery
We deliver anywhere in Bangladesh. Orders are usually handed to the courier within one working day. Inside Dhaka that means delivery in 1-2 days, and 2-4 days elsewhere.
You can pay cash when the parcel reaches you, or pay online in advance.
Returns and exchanges
If a product arrives damaged, faulty, or it is not what you ordered, tell us within 7 days of delivery. We will exchange it or refund you, and the return delivery charge is on us.
Changed your mind? You can still send the product back within 7 days, as long as it is unused and in its original packaging. In that case the return delivery charge is yours.
A few products cannot be returned once opened, for hygiene or safety reasons. Where that applies, it is written on the product page.
Before you order
Check the size, colour and specifications above. If anything is unclear, message us first - we would much rather answer a question than put you through a return.










